
ডেস্ক নিউজ।। হাম একটি অত্যন্ত সংক্রামক তীব্র ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। তবে যেকোনো বয়সেই এ রোগ হতে পারে। বর্তমানে বিশ্বজুড়েই এ রোগে শিশুমৃত্যুর হার উদ্বেগজনক। ভাইরাসটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এবং এর প্রধান লক্ষণ শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত সংক্রমণের প্রায় ১৪ দিন পর উপসর্গ প্রকাশ পায় এবং তা ধীরে ধীরে মাথা থেকে শরীরের নিচের অংশে ছড়িয়ে পড়ে। ফুসকুড়ি ওঠার চার দিন আগে থেকে শুরু করে চার দিন পর পর্যন্ত আক্রান্ত ব্যক্তি সংক্রামক থাকে।
হাম হলে যেসব লক্ষণ দেখা যায়
হাম হলে শিশুকে যা খাওয়াবেন
হাম থেকে দ্রুত সেরে ওঠার জন্য সুষম পুষ্টি ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। এ সময় শিশুর জন্য পরিকল্পিত ও পুষ্টিকর খাদ্যতালিকা প্রয়োজন।
যেসব খাবার এড়িয়ে চলবেন
অতিরিক্ত যত্ন
হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে। সম্পূর্ণ বিশ্রাম নিশ্চিত করা জরুরি, কারণ এটি দ্রুত সুস্থ হতে সাহায্য করে। পর্যাপ্ত পানি, পুষ্টিকর খাবার এবং বিশ্রামের সমন্বয়ই দ্রুত আরোগ্যের মূল চাবিকাঠি।
এ সময় শিশুর খাদ্যতালিকা বা উপসর্গ নিয়ে কোনো উদ্বেগ থাকলে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জটিলতা দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া প্রয়োজন।