প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:৫১ পি.এম
মুক্তির ৩ দিনেই সব রেকর্ড ভাঙল ‘মাইকেল’

অনলাইন ডেস্ক // পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে লায়ন্সগেটের নির্মিত বায়োপিক “মাইকেল” প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভ্যারাইটি।
এই রেকর্ড সব বায়োপিকের সিনেমাকে ছাড়িয়ে গেছে। এর আগে সেরার তালিকায় ছিল ২০১৫ সালের “স্ট্রেট আউটা কম্পটন”। এর ৬০ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে ‘মাইকেল’।
“মাইকেল” সিনেমাটি পরিচলানা করেছেন অ্যান্টোইন ফুকা। এতে মাইকেল জ্যাকসনের শুরুর দিনগুলোর কাহিনী তুলে ধরা হয়েছে। গায়কের আপন ভাগ্নে জাফর জ্যাকসন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্র সমালোচকরা বলছেন, ‘মাইকেল’ সিনেমাটি জ্যাকসনের জীবনকে একটি পরিমার্জিত রূপে উপস্থাপন করেছে, কারণ এতে তার কর্মজীবনের শেষের দিকে গায়কের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো অন্তর্ভুক্ত হয়নি।
প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমাটি তৈরিতে যৌথভাবে কাজ করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল ও মাইকেল জ্যাকসন এস্টেট।
গত ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা ‘মাইকেল’। বাংলাদেশের দর্শকরাও আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ গাজী আরিফুর রহমান । মোবাইল:+88-01719480910