1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।।  ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক হতে যাচ্ছে আজ। শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও আহ্বান করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এই তথ্য নিশ্চিত করেছে।

সংসদ সচিবালয় জানায়, শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংসদ পরিচালনায় নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জামির।

এদিকে, একই দিন (শনিবার) বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় কার্যপ্রণালী ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ