1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬৭ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক ।। মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর।

অনুষ্ঠানে একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দল-মত ও ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে যেভাবে আমরা মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছিলাম, ঠিক একইভাবে মাত্র কয়েকদিন আগে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। এই ঐক্য ধরে রেখে এখন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তবেই সবাই এর সুফল পাবে।

পরিবেশ সুরক্ষাকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকার বা সিটি করপোরেশনের একার কাজ নয়। আমাদের ঘরবাড়ি, অফিস, স্কুল-কলেজ ও হাসপাতালের চারপাশ নিজেদেরই পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের দেশ নষ্ট করে অন্য দেশের সৌন্দর্য দেখে আফসোস করার কোনো মানে হয় না।

সাগরদী খালের নাব্যতা ও সৌন্দর্য রক্ষায় খালের দুই পাড়ের বাসিন্দাদের পলিথিন, প্লাস্টিকের বোতল বা বর্জ্য না ফেলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। একই সাথে খালের সাথে সংযুক্ত সুয়ারেজ বা গৃহস্থালি বর্জ্যের লাইন অপসারণ করে বিকল্প ড্রেনেজ ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশনা দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৯টায় সড়কপথে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা সীমান্তে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশাল শহরের বান্দরোডে পৌঁছালে সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো মানুষ স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

ত্রিশ গোডাউনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। সফরের শেষভাগে জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ