1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮২ ০ বার সংবাদটি পরেছে

নিজস্ব প্রতিবেদক ।। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীতে এ কর্মসূচি পালন করে রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে চলমান এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, মুখ্য সংগঠক আদনান সামির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়।

সমাবেশে ছাত্রনেতারা অবিলম্বে চব্বিশের গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। একই সাথে দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার কার্যকর করার আহ্বান জানান। এ সময় বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলে কটাক্ষ করায় শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করেন ছাত্রশক্তির নেতারা।

তারা পরীক্ষা পেছানোসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের নিয়ে খেলবেন না। অতীত থেকে শিক্ষা নিন, নয়তো পালানোর পথ থাকবে না। কটাক্ষ করার আগে ভাবুন আজ আপনাদের কোথায় থাকার কথা ছিল, কাদের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের কারণে আপনারা মন্ত্রী-এমপি হতে পেরেছেন।

মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা কফিন নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ