1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৫ ০ বার সংবাদটি পরেছে

নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বরিশাল প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের বরিশাল জেলার আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মঈনুদ্দীন রুবেল।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের বরিশাল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আসাদুজ্জামান খসরুকে আহ্বায়ক এবং মঈনুদ্দীন রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মঈনুদ্দীন রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক আমিনুল হক, আহ্বায়ক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইনুল হক মঈন এবং সদস্য মোঃ জাহিদ ইকবাল আলমাসের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

মঈনুদ্দীন রুবেল বলেন, দলের পক্ষ থেকে তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি সততা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, খেলোয়াড়দের কল্যাণ এবং ক্রীড়াক্ষেত্রে একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঈনুদ্দীন রুবেল আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি বরিশালের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীল করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

নতুন দায়িত্ব পালনে তিনি দলের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ