1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৮ ০ বার সংবাদটি পরেছে
নিজস্ব প্রতিবেদক। সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকারের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের (বিএসএসএফ) তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ, মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্র ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল রয়েল হেরিটেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সত্য ও ন্যায়ের পক্ষে এবং দেশ ও গণমাধ্যমের কল্যাণে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএসএফের সভাপতি ফয়সাল রাকিব (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহসভাপতি মো. কামাল হোসেন (দৈনিক সত্য সংবাদ), সহসভাপতি লিটন বাইজিদ (ভোরের অঙ্গীকার) ও বেলাল হোসেন শিকদার (আলোকিত বরিশাল), সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আর. শুভ (দৈনিক সত্য সংবাদ) ও এস. এম. আল আমিন (দক্ষিণ বঙ্গ)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সোহেল (আজকের বার্তা), সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (বাংলার ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক গাজী আরিফুর রহমান (বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (রবি) (বাংলার কণ্ঠস্বর), প্রচার সম্পাদক সুমন্ত হালদার (দৈনিক সত্য সংবাদ), ক্রীড়া সম্পাদক আজিজুল মোল্লা (চ্যানেল এওয়ান), পাঠাগারবিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম (সময়ের বার্তা) এবং সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত।
অনুষ্ঠানে আরও অংশ নেন কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন (কলমের কণ্ঠ), মাসুম শিকদার (দেশ প্রতিদিন) ও খান আরিফ (দৈনিক ভোরের চেতনা)। এ ছাড়া সদস্য মো. জাকির হোসেন সবুজ (কলমের কণ্ঠ), আল আমিন সরদার (আজকের বরিশাল), মো. খলিল মোল্লা (বরিশাল ২৪ ঘণ্টা), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) ও প্রসংজিৎ হাওলাদার (দখিনের কথা)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ