1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সংসদে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ ০ বার সংবাদটি পরেছে

নিজস্ব প্রতিবেদক //  জনগণের সরকার জনগণের কল্যাণেই সরকারি অর্থ খরচ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন বার্তাই দেন তিনি।

তারেক রহমান বলেন, ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ। যারা ভোট দেননি, আমার পবিত্র দায়িত্ব তাদেরও প্রতিনিধিত্ব করা। জনগণের উন্নয়ন নিশ্চিতে সরকার আগামী ১৮০ দিন, আগামী অর্থ বছর এবং ৫ বছরের কর্মসূচি হাতে নিয়েছে।
 
এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে উত্থাপিত প্রশ্নেরও জবাব দেন তিনি।
 
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন। এর মাধ্যমে পরিবার এবং সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। বাকি ৩ মাসে আরও ৩০ হাজার পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। আর আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।
 
কৃষকের সার্বিক কল্যাণেও কৃষি কার্ডের পাইলট টিম কাজ করছে জানিয়ে তারেক রহমান বলেন, কৃষক কার্ড পহেলা বৈশাখে চালু হবে। ১০ জেলায় ২২ হাজার কৃষক পাইলট প্রজেক্টের আওতায় আসবে। আগামী কয়েক বছরের মধ্যে সব কৃষকের কাছে চেষ্টা করবো কৃষক কার্ড পৌঁছানোর।
 
তবে এসবের বাজেট বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কার্ডের বাজেট কত এখনই বলছি না। তবে কৃষক ও ফ্যামিলি কার্ডধারীরা প্রত্যেকে মাসে পাবেন আড়াই হাজার টাকা।
 
কার্ডের মাধ্যমে দেয়া এই টাকা অর্থনীতিকে শক্তিশালী করবে জানিয়ে তিনি আরও বলেন, কোনো টাকা ছাপিয়ে দিচ্ছি না, ফলে মূল্যস্ফীতি হবে না। এই টাকা যারা পাবে, তারা টাকা পাচার করবে না। লোকাল অর্থনীতিতেই যুক্ত হবে, অর্থনীতিকে শক্তিশালী করবে।
 
কৃষকদের বিষয়ে তিনি আরও বলেন, ইশতেহার পালনের অংশ হিসেবে ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এরইমাঝে।
 
এ সময় শ্রমিকদের জন্য কার্ড দেয়ার পরিকল্পনা নেই জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জন্য সরকারি যে অর্থ আছে, তা সঠিকভাবে শ্রমিকদের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা আমরা দেখবো। 
 
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া ধর্মীয় নেতাদের সম্মানি পৌঁছে দেয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ