1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

কৃষকদের মানোন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. জিয়াউদ্দীন হায়দার

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ ০ বার সংবাদটি পরেছে

 মাসুম খান // সবার আগে বাংলাদেশ নিশ্চিত করতে হলে কৃষকদের মানোন্নয়ন করতে হবে। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়”এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দীন হায়দার।

ঝালকাঠি জেলার ভিমরুলী বাজারে পেয়ারা চাষীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (০৫ এপ্রিল)বিকেল ভিমরুলী বাজার কমিটির সভাপতি ও হিন্দু ˆবদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সদস্য পুলক হালদারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. জিয়াউদ্দীন হায়দার বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি| তিনি এ সময় কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সভায় তিনি ধানের শীষের প্রতি সমর্থনের জন্য উপস্থিতদের ধন্যবাদ জানান| বক্তব্যে তিনি আরও বলেন, ৩৬ গ্রামের সমনিত উন্নয়ন প্রকল্প ˆতরে করেন| আমি আপনাদের সাথে কাজ করতে প্রস্তত আছি| এর আগে ড. জিয়াউদ্দীন হায়দার ভিমরুলী এলাকার বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেন।

কীর্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা যুবদলের আহ্বায়ক সামিম তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কিশোর রয়া, দিলীপ হালদার, মিঠুন মিস্ত্রি,অচিন্ত একবর, স্বপন হালদার, রণজিৎ হালদার, সুজন হালদার(সানু), সমির হালদার, রিপন হালদারসহ ছাত্রদল ,কৃষকদল, তাঁতীদল ও সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এবং সভায় স্থানীয় পেয়ারা চাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ