1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ঘের দখল নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী আহত, ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ ০ বার সংবাদটি পরেছে

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা // বরিশালের উজিরপুরে বিশাল আয়তনের একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এতে দুই যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন জাহাঙ্গীর আলম জুয়েল ও মামুন হাওলাদার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জুয়েলের অভিযোগ, সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সরোয়ার সরদার ও ছাত্রদল নেতা রাহাত খন্দকার তাদের সহযোগীদের নিয়ে পটিবাড়ি এলাকার প্রায় ১৪শ’ একর মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টা চালান। তিনি দাবি করেন, চলতি বছরও জমির মালিকদের সম্মতি ছাড়াই সেখানে মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছিল। এ নিয়ে একটি বৈঠক চলাকালে অভিযুক্তরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। পরে রাতের দিকে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। তার চিৎকারে এগিয়ে আসা মামুন হাওলাদারকেও পিটিয়ে আহত করা হয়।

ঘটনার পর উজিরপুর উপজেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাহাত খন্দকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, তার বিরুদ্ধে এলাকায় মাদকের পাইকারী ও খুচরা ব্যবসার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রাহাত খন্দকার বলেন, “আমরা কোনো হামলা করিনি। বরং প্রতিপক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের চারজন আহত হয়েছেন।”

এ বিষয়ে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ