1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল, ফের জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ ০ বার সংবাদটি পরেছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি // চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই লেখা’ এক ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ২৬৯ লিটার জ্বালানি তেল পাওয়ায় জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এর আগেও একই অপরাধে ফিলিং স্টেশনটিকে জরিমানা করা হয়েছিল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের উপস্থিতিতে স্টোরেজ বা মজুত পরীক্ষা করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত পাওয়া যায়।

পর্যাপ্ত তেল থাকার সত্ত্বেও সাধারণ মানুষকে সেবা না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী, সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান শেষে মজুতকৃত ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে নিয়মিত মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগে, গত ২৭ মার্চ এ ফিলিং স্টেশনটিকে ৯ হাজার ৭৮৩ লিটার তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া পরবর্তী সময়ে অবৈধভাবে তেল মজুদ না করতে সতর্ক করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ