1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশাল নগরীতে নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের হিড়িকে ঝুঁকিতে শহর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ ০ বার সংবাদটি পরেছে

 

বিশেষ প্রতিনিধি।
বরিশাল নগরীতে অপরিকল্পিত ও অনুমোদনহীন নির্মাণ কাজের ব্যাপকতা বাড়ছে, যা নগরীর দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিয়ম-নীতি উপেক্ষা করে বিশেষত নকশা অনুমোদন ছাড়াই অবৈধ ভবন নির্মাণের হিড়িকে নগরীর শৃঙ্খলা, নিরাপত্তা এবং পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়। এসব অবৈধ নির্মাণযজ্ঞের কারণে সচেতন মহল হতাশ ও ক্ষুব্ধ। কারণ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং আইনের শাসন দুর্বল হয়। সিটি কর্পোরেশন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও এই প্রবণতা অব্যাহত থাকায় পরিবেশ ও নাগরিক সুরক্ষার জন্য উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

এদিকে, নগরীর ২৫ নং ওয়ার্ডের আদর্শ সড়কের হিরণ মিয়ার বালির মাঠ এলাকায় সিটি কর্পোরেশনের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সংঘবদ্ধ চক্রের ছত্রছায়ায় অবৈধ ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন এক পরিবার। এমন খবর পেয়ে সংবাদকর্মীরা বুধবার বেলা ১১ টার দিকে (২১ জানুয়ারি) তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে ভবন মালিক আনসার হোসেনের কন্যা লিয়া ও তার মা অগ্নিমূর্তিরূপ ধারণ করে সংবাদকর্মীদের দিকে তেড়ে এসে ভিডিও ধারণ করেন। এবং কর্কশ কন্ঠে জানতে চান, এখানে কেন এসেছে, সাংবাদিকদের এখানে কাজ কি? একপর্যায়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ইমোশনাল ব্ল্যাকমেইল করে সাংবিদকদের মব করার চেষ্টা করে ব্যর্থ হন। ওই সময়ে ঘটনাস্থলে আশপাশের লোকজন এসে সংবাদকর্মীদের সেখানে থেকে নিরাপদে নিয়ে আসেন। এরপর সিটি কর্পােরেশন থেকে দায়িত্বশীল লোক এসে ভবন মালিকের কাছে প্ল্যান পাসের অনুমতি আছে কিনা জানতে চান। তখন প্লান পাস আছে বলে জানালেও পরে তারা কোন ধরণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে তাদেরকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। অবশ্য সিটি কর্পোরেশনের লোক চলে যাওয়ার পর পরই ফের নির্মাণ কাজ শুরু করেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে প্রতিনিয়ত নতুন করে গড়ে উঠছে নতুন নতুন ভবন। গড়ে উঠা ভবনের অধিকাংশের নেই কোন অনুমোদন। মূলত : ৫ আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের এলাকার কার্যক্রম ঝিমিয়ে পড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ভবন গড়ে তুলছেন। কখনো কখনো অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করে দিলেও পরক্ষণেই কিছু অসাধু কর্মকর্তা অর্থনৈতিক সুবিধা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে দেদারচ্ছে। আবার কোন ভবনের অনুমোদন থাকলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির পরে ভবনের ছাদের উপর বেড়ে উঠছে নতুন আরেক তলা। বরিশাল সিটি কর্পোরেশনের দৃশ্যমান মনিটরিং না থাকায় মানা হচ্ছে না নিয়ম ও নীতিমালা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীর প্রায় ১০ লাখ বাসিন্দা।

অভিজ্ঞমহল বলছেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণে পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। এরফলে মানব স্বাস্থ্য, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য হুমকি, যার মোকাবিলায় নাগরিক সচেতনতা ও পরিবেশবান্ধব উন্নয়ন অপরিহার্য।
বরিশাল সিটি কর্পোরেশনের নিয়ম বহিভূত নির্মাণ কাজ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, নিয়ম নীতি না মেনে অনুমোদন ছাড়া কেউ যদি ভবন নির্মাণ কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্লান বর্হিভূত ভবন নির্মাণ করলে সিটি কর্পোরেশনের প্রচলিত বিধান মতে জরিমানা ও ভেঙ্গে দেয়া হয়। এক্ষেত্রে কেউ অবৈধভাবে ভবন নির্মাণ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর ২৫ নং ওয়ার্ডের আদর্শ সড়কের হিরণ মিয়ার মাঠে আনসার হোসেনের নির্মাণাধীন ভবন প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ঘটনাস্থলে গেলে ভবন মালিক নকশা অনুমোদনের লিগ্যাল কোন কাগজপত্র দেখাতে পারে নি। এজন্য ভবন মালিককে প্রথমে নোটিশ দেওয়া হবে। নোটিশের পরিপ্রেক্ষিতে অনুমোদনের লিগ্যাল কাগজ দেখাতে না পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ