1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মধ্যে বরিশাল বিভাগের মাত্র দুই নেত্রী রয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট থেকে আছেন একজন। দুই জোট থেকে ব‌রিশাল বিভাগে মাত্র তিন নেত্রী সংসদ সদস্য হতে যাচ্ছেন।

বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং জেবা আমিন খান। জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও  ঝালকাঠি জেলার মাহমুদা আলম মিতু।

খোঁজ নিয়ে জানা গেছে, সেলিমা রহমান দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেলিমা রহমানের বাবা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।

এছাড়া বরিশাল বিভাগে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জেবা আমিন খান প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আখতার উদ্দিন আহম্মেদের মেয়ে। ১৯৬২ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন জেবা আমিন আল গাজী। তার মা আতিয়া আহম্মেদ। তিনি বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঝালকাঠি জেলা বিএনপির একজন সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।

জানা যায়, তার স্থায়ী নিবাস ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে। এর আগে জেবা আমিন ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এদিকে সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের ১৩ সদস্যের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে একজন নারী হলেন বরিশালের ঝালকাঠী জেলার। তিনি এনসিপি থেকে মনোনয়ন পাওয়া ‘জাতীয় নারীশক্তি’র সদস্যসচিব মাহমুদা আলম মিতু।

জানা গেছে, ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ঝালকাঠি ও বরিশালে। শৌলজালিয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জনের পর বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। পরে ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ