1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

পুনর্গঠন হচ্ছে এনসিপির যুবশক্তি: সদস্যসচিবের পদত্যাগ, যোগ দিচ্ছেন বৈছাআর সাবেক নেতারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৭৭ ০ বার সংবাদটি পরেছে

যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। সংগঠন এখন পুনর্গঠন করা হবে। খুব শিগগিরই সমন্বয় সভার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

গত বছর ১৬ মে আত্মপ্রকাশ করে জাতীয় যুবশক্তি। সে সময় ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় তারিকুল ইসলামকে আর সদস্যসচিব মনোনীত হন জাহিদুল ইসলাম। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পান ফরহাদ সোহেল। এর মধ্যে আজ রাতে সংগঠনের সাধারণ সভার পর সদস্যসচিব জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন।

নতুন কমিটিতে থাকবেন বৈছাআর নেতারা

যুবশক্তির নতুন কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) থেকে এনসিপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যুবশক্তির নেতারা জানান, আজ রাতে সাধারণ সভায় নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আহ্বায়ক পদে থাকা তারিকুল ইসলাম নতুন কমিটিতে সভাপতি হতে যাচ্ছেন। মুখ্য সংগঠক ফরহাদ সোহেল হবেন সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ। আগামী শনিবার সমন্বয় সভায় নতুন এই কমিটির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

ফরহাদ সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক কমিটির বদলে নতুন কমিটি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা অনেকে এই কমিটিতে যুক্ত হবেন। এ ছাড়া বর্তমান কমিটির কেউ কেউ এনসিপিতে যুক্ত হবেন।’

সদস্যসচিবের পদত্যাগ ঘিরে প্রশ্ন

যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম আকস্মিকভাবে কেন পদত্যাগ করলেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। সংগঠনের মধ্যে অন্তঃকোন্দল রয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

এ বিষয়ে জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন অনেকে এসেছেন। তাঁরা যুক্ত হবেন। আমি একটা বিরতি নিতে চাচ্ছি।’

জাহিদুল ইসলাম ময়মনসিংহ-১১ আসন থেকে ১১ দলীয় ঐক্যের মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যুবশক্তির কয়েকজন নেতা দাবি করেছেন, জাহেদুল ইসলাম এনসিপিতে যুক্ত হবেন বলে যুবশক্তি ছেড়েছেন। তবে তিনি নিজে বিষয়টি অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে জাহেদুল বলেন, ‘পার্টিতে (এনসিপি) যাওয়ার বিষয়ে এখনো সেভাবে আলোচনা হয়নি।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ