1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীসহ স্থানীয়রা 

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯০ ০ বার সংবাদটি পরেছে
আগৈলঝাড়ার আস্কর কালীবাড়ি নতুন হাটসংলগ্ন এলাকায় আয়রন সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে যায়। ছবি: দখিনের কথা ।
  • উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন সেতু ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি নতুন হাটসংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের অংশ তিন-চার বছর পর থেকে দেবে যেতে শুরু করে। দুই বছর আগে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে মালবোঝাই একটি নছিমন সেতুর ওপর উঠলে সেটির মাঝের অংশ ভেঙে পড়ে যায়। এ ঘটনায় নছিমনের চালক পলাশ হালদার গুরুতর আহত হন।

এই সেতু দিয়ে প্রতিদিন আশপাশের অন্তত ছয়টি গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী চলাচল করতেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও দীর্ঘদিন ধরে বিকল্প ব্যবস্থা না থাকায় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলেন।

আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার বলেন, সপ্তাহে দুই দিন হাট বসে। সেতুটি দ্রুত সংস্কার না হলে দূরদূরান্তের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাটে আসতে পারবেন না। এতে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি কৃষকেরাও তাঁদের ইরি-বোরো ধান ঘরে তুলতে সমস্যায় পড়বেন। এতে ছয় থেকে আটটি গ্রামের ১০ হাজার মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাগধা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ বাড়ৈ জানান, বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’

এ ব্যাপারে ইউএনও লিখন বণিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ