1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৮ ০ বার সংবাদটি পরেছে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ।। সদ্য প্রত্যাহার হওয়া বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে হতদরিদ্রদের সহায়তা বন্ধ রাখার অভিযোগে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু নিয়ে মিছিল করেন সহায়তা না পাওয়া নারীরা। দুপুরের দিকে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন তড়িঘড়ি করে বরিশাল ত্যাগ করেন।

বঞ্চিত নারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দ্বারে দ্বারে ঘুরলেও তাঁরা কোনো সহায়তা পাননি। তাঁদের দাবি, এতে জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

শাহানুর বেগম নামের এক ছিন্নমূল নারী বলেন, `ডি‌সি খায়রুল আলম সুমন গরিব ও অসহায় মানুষ‌দের কো‌নো সহায়তা ক‌রে‌ননি। অনেক খারাপ ব‌্যবহার করতেন। ওনার দরজায় ঘুর‌তে ঘুর‌তে আমরা ক্লান্ত ছিলাম।’

অপর এক নারী বলেন, ` সুমনের মত এমন চোর ডি‌সি আর চাই না। এই ডি‌সি সারা‌দিন বৃষ্টিতে ভি‌জি‌য়ে গে‌টের সাম‌নে ডে‌কে ২ কে‌জি চাল দিয়ে‌ছে। আমরা একবান্ডিল টিন চে‌য়ে‌ছিলাম, কিন্তু এই ডি‌সি দেননি।’

এ বিষয়ে জানতে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিস সহায়কের মাধ্যমে জানিয়ে দেন যে কথা বলবেন না। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা প্রশ্ন করলে ছিন্নমূল মানুষদের সহায়তা বা তাঁদের বিক্ষোভের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ সময় সাংবাদিকেরা তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিলের কারণ জানতে চাইলে তিনি এ প্রশ্নের জবাব না দিয়ে হাত তুলে বলেন, `আবার দেখা হবে।’ এরপরই গাড়িতে উঠে তড়িঘড়ি করে চলে যান ডি‌সি সুমন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৩ নভেম্বর খাইরুল আলম সুমন বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে জাতীয় নির্বাচনকালীন ভুয়া কেন্দ্র দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। গত ১ জুলাই তাঁকে বরিশালের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ