1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি মামলায় ছাত্রদল নেতা কারাগারে

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮২ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি।। বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার জিহাদুল ইসলাম খান বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় তানভির নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি রেখে যান। রাত আনুমানিক ১টার দিকে খান বাড়ির সামনে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে মোটরসাইকেলের প্রকৃত মালিককে ডাকা হয়।পরে তানভির ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন, মোটরসাইকেলটির লক ভেঙে চুরি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াত সভাপতির শ্যালক। তিনি আগে থেকেই বিতর্কিত ছিলেন। দলে এমন অন্যায়কারীর কোনো স্থান নেই। কেন্দ্র থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ