1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ব্রাজিলের জয় উদযাপনে নারীর পোশাক পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৭ ০ বার সংবাদটি পরেছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ।। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নারীদের পোশাক পরে প্রকাশ্যে নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় দল।

রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খন্দকার আমিনুল ইসলাম মিন্টু গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন চলতি বিশ্বকাপে একটি ম্যাচে ব্রাজিলের জয়ের পর উদযাপনের সময় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে প্রকাশ্যে নাচেন। ওই সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ বলেন, আমিনুল ইসলাম বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্যে নারীদের পোশাক পরে নৃত্য করে দলকে বিব্রত করেছেন। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ