1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে করোনা যোদ্ধা ডা. মনিরুজ্জামান শাহীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৭০ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল ব্যুরো ।। রিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নতুন পরিচালক (স্বাস্থ্য) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন করোনা যোদ্ধা ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ চিকিৎসক হিসেবে পরিচিত দীর্ঘ প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে যোগদান করেছেন বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক এই উপ-পরিচালক।

জানা গেছে, ডা. মনিরুজ্জামান শাহীন সর্বশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টানা চার বছর সহকারী পরিচালক (প্রশাসন) এবং পরবর্তীতে দেড় বছরেরও বেশি সময় উপপরিচালক হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে করোনা মহামারির সময় দক্ষিণাঞ্চলের প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ব্যবস্থাপনার ফোকাল পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করেন। তার নেতৃত্বে হাসপাতালের করোনা ব্যবস্থাপনা কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হয় বলে সংশ্লিষ্টদের অভিমত।
ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের কাছেও সুপরিচিত।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ