1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

গৌরনদীতে বাস উল্টে পরার ঘটনায় আরো এক যাত্রী নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৮ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি ।। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।

 

রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ইতি চক্রবর্তী (৪৫)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত যাত্রী পবিত্র মজুমদার (৫০)।তিনি বরিশাল নগরীর কাটপট্টি এলাকার সুন্দরী জুয়েলার্সের স্বত্বাধিকারী।

 

হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’ নামের বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাসটি বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনায় গুরুতর আহত হন গুরুদাস চক্রবর্তী (৪৫), তাঁর মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং আরও কয়েকজন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো. শামিম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরের দিকে র‌্যাকার দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ