1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশালে থেমে থেমে বৃষ্টি, লঞ্চ চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৯ ০ বার সংবাদটি পরেছে

নিউজ  ডেস্ক।।  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে কখনো গুড়ি গুড়ি কখনো আবার মুশলধারায় বৃষ্টি হচ্ছে। গত তিনদিন ধরে বরিশালে আকাশ মেঘলা থাকায় রোদের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে স্কুল, কলেজ ও অফিসগামীরা।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত ইব্রাহিম হাওলাদার বলেন, চলতি বছর বরিশালে বৃষ্টি কম হয়েছে। গরমে অবস্থা খারাপ ছিল। এ বৃষ্টি আমাদের জন্য স্বস্তির। তবে বৃষ্টিতে যানবাহনের ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।

সুলতানা বেগম নামে এক অভিভাবক জানান, সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে একটু বিড়ম্বনায় পরতে হয়েছে। রিকশা পেতে দেরি হয়েছে ভাড়া বেশি চাচ্ছে। তবে বৃষ্টি স্বস্তির।

আবহাওয়া অফিস ইনচার্জ আবু জাফর বাসস’কে বলেন, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের কোথাও কোথায় অস্থায়ী, দমকা হাওয়া সহ মাঝারি-ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তিনি বলেন, আগামী ২ থেকে ৩ দিন এমন আবহাওয়া অব্যহত থাকবে। এসময় নদী বন্দর গুলোতে ২ নম্বর এবং সমুদ্র বন্ধরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় এখন পর্যন্ত বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ