1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

‘জুলাইয়ের প্রত্যাশা এখনো অপূর্ণ’, বরিশালে ছাত্র জমিয়তের আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৯ ০ বার সংবাদটি পরেছে
  • ন্যায়বিচার, সুশাসন ও রাষ্ট্র সংস্কারের দাবি কেন্দ্রীয় নেতাদের

নিউজ ডেস্ক ।। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক সংস্কার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। তাদের ভাষ্য, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। তবে সেই লক্ষ্য অর্জনে এখনো অনেক পথ বাকি।

বুধবার (৮ জুলাই) বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত আবু বকর সিদ্দিক তাহফিজুল কোরআন মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা-প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। জুলাই আন্দোলন প্রমাণ করেছে, অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল। যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশে আর কখনো বৈষম্য, দমন-পীড়ন কিংবা স্বৈরশাসনের পুনরাবৃত্তি হবে না।

সাআদ বিন জাকির আরও বলেন, জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত হবে। কিন্তু বাস্তবতায় সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পুরোনো অনেক সমস্যা বিদ্যমান। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, তা পূরণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধু ব্যক্তি বা নেতৃত্বের পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামোগত সংস্কারও জরুরি।

মহানগর ছাত্র জমিয়তের আহ্বায়ক সুলাইমান মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জুবায়ের আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ আব্দুর রহমান ছাব্বিত, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ