1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশালে ভুয়া বিল করায় ৩ পুলিশ বরখাস্ত

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৩ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক ।।  অনুমোদন ছাড়াই ভুয়া বিল-ভাউচার তৈরি করে টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দফতর) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (০৬ জুলাই) বিএমপি সদর দফতরের উপ-কমিশনার আব্দুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হিসাব শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সজীব মিয়া।

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, কনস্টেবল মো. সজীব মিয়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনুমোদনহীন ভুয়া বিল সৃজন ও দাখিল করেন।

পরবর্তীতে টিএ বিল সেকশনের কনস্টেবল মো. মারুফ হাসান ও কনস্টেবল জয়দেব কুমার মজুমদারের যোগসাজশে ২০২৫-২০২৬ অর্থবছরে আয়ন-ব্যয়ন কর্মকর্তার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা কনস্টেবল মো. সজীব মিয়ার কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে পরিশোধ করে তিনজনে একসঙ্গে আত্মসাৎ করেন।

বিষয়টি ক্ষমার অযোগ্য গর্হিত অপরাধ হওয়ায় বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি কাজের জন্য চাকরি বিধি অনুযায়ী অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তারা বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।

উপকমিশনার আব্দুল হান্নান বলেন, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ