1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭০ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম।

বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন-সংক্রান্ত সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে ক্রেতাদের আরও কয়েক দিন বাড়তি দামে মুরগি কিনতে হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ফার্মের মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে। একই সঙ্গে বাজারে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও বড় ব্যবধান দেখা যাচ্ছে।

খুচরা ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, টানা ভারী বর্ষণ ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে খামার থেকে রাজধানীর পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমেছে, এর প্রভাব পড়েছে বাজারেও।

বর্তমান বাজারদর অনুযায়ী রাজধানীর বাজারে ফার্মের মুরগী প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি বা কক মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ