1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

আন্দোলনের মুখে শ্রমিকদের ৪ দাবি মানল ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৩ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক।।  ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো—ছাঁটাইকৃত চারজন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা, আগামী জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানের সকল শ্রমিকের চাকুরির নিয়োগপত্র প্রদান করা, ৩১ মার্চের মধ্যে সকল শ্রমিককে ন্যূনতম ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান এবং ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে ২০২৬ সালের মজুরি গেজেট বাস্তবায়ন করা।

বৈঠকে মালিকক্ষের প্রতিনিধিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর সাব্বির এবং শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক ইমরান। এছাড়া সরকারি প্রতিনিধি হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মো. শাহাবুদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

শ্রমিকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে সন্ধ্যায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের নেতৃত্বে বরিশালে বিজয় মিছিল বের করা হয়। শ্রমিক নেতৃবৃন্দ এই বিজয়কে সাধারণ শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রাম ও ঐক্যের জয় হিসেবে অভিহিত করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ