1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ফুয়েল কার্ড নিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭২ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।।  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম বখতিয়ার রহমান (৫৫)। তিনি উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলা পরিষদ চত্বরে মানুষের ভিড় ছিল। ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার রহমান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে ভিড় ও গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অসুস্থ অবস্থায় ভিড়ের মধ্যে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ