1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

২২ কেজির এক কোরাল ৩০ হাজার টাকায় বিক্রি!

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ ০ বার সংবাদটি পরেছে

পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কোরাল মাছ, যা বিক্রি হয়েছে প্রায় ৩০ হাজার টাকায়।

বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের কোরাল মাছ। ছবি: সময় সংবাদ

মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৪টার দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে ফারুক মাঝি (৩৬)।

জেলেরা জানান, ইলিশ ধরতে গিয়ে জালে অন্য মাছের সঙ্গে হঠাৎ করেই ধরা পড়ে বিরল এই কোরাল। মাছটি বাজারে আনার পরই একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। বড় আকার ও দৃষ্টিনন্দন গড়নের কারণে মুহূর্তেই তা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
 
পরে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের কোরাল মাছটি কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ২৯ হাজার ৫৩০ টাকায় জেলের কাছ থেকেই কিনে নেন খান ফিসের ব্যবসায়ী জাহাঙ্গীর খান। জেলে ফারুক মাঝি বলেন, প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই জালে ধরা পড়ে এই কোরাল। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না।
 
স্থানীয় ক্রেতা শাহিন জানান, এমন মাছ খুব একটা পাওয়া যায় না। স্বাদেও দারুণ, তবে দাম বেশি হওয়ায় আমাদের মতো মধ্যবিত্তের নাগালের বাইরে। কেটে বিক্রি করলে কিছুটা কেনার সুযোগ থাকত।
 
মাছটি ক্রয়কারী খান ফিসের ম্যানেজার লিটন বলেন, বড় আকারের কোরাল সবসময় পাওয়া যায় না। তাই নিলামের আগেই বেশি দামে সরাসরি কিনে নেয়া হয়েছে। মাছটি ঢাকায় পাঠানো হবে, সেখানে আরও ভালো দামে বিক্রির আশা করছি।
 
বিশেষজ্ঞদের মতে, কোরাল একটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর সামুদ্রিক মাছ। এতে রয়েছে জিংক, আয়োডিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃদ্‌যন্ত্র ভালো রাখা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।
 
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে এ ধরনের বড় কোরাল ধরা পড়ে। তবে প্রজনন মৌসুমে নির্ধারিত নিয়ম মেনে মাছ আহরণ করা জরুরি। এতে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ হবে এবং উৎপাদনও বাড়বে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ