1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

তেল নিতে গিয়ে বাসচাপায় যুবক নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩১৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক //  চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে তানভীর আহমেদ (২১) নামে এক যুবকের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্টান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার এলাকার তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চাপা দেয় মোটরসাইকেল আরোহী তানভীরকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, তানভীর আহমেদ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ