1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ভোলা থেকে পালানো স্পিডবোট বরিশালে আটক

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ ০ বার সংবাদটি পরেছে
বরিশাল প্রতিনিধি  : বাংলাদেশ কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ভোলা থেকে পালিয়ে আসা একটি স্পিডবোট বরিশালে আটক করা হয়েছে। এ সময় বোট থেকে প্রায় ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা।

শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম।

কোস্টগার্ড জানায়, শুক্রবার দুপুরে “অভয়াশ্রম অভিযান-২০২৬” উপলক্ষে ভোলা সদর থানার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় একটি সন্দেহজনক স্পিডবোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়।পরে বরিশাল কোস্টগার্ড স্টেশনের টহলদল ধাওয়া করে নগরের কীর্তনখোলা নদী সংলগ্ন পোর্টরোড মাছঘাট এলাকা থেকে বোটটি আটক করে। তবে বোটে থাকা চালক ও জাটকা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের সময় বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

এ সময় কিছু স্থানীয় উৎসুক জনতা বাধা দেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ছত্রভঙ্গ করে।পরে জব্দকৃত জাটকাগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বরিশাল কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ