1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি // তেলবাহী লরির চালকের বুদ্ধিমত্তায় বড়ধরনের ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বরিশালের গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, পদ্মা ডিপোর পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। এসময় আকস্মিকভাবে তেলের লরিতে আগুন ধরে যায়।

তাৎক্ষনিক চালক ফিলিং স্টেশন থেকে তেল বোঝাই লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মধ্যে নিয়ে আসে। যে কারণে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। এসময় ফিলিং স্টেশন ও তার পাশ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। অপরদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

তবে কি কারণে তেলবোঝাই লরিতে আগুনের সূত্রপাত ঘটেছে আর আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ