1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬২ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।।  নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ দেখিয়েছে নেপাল। আঞ্চলিক যোগযোগ, বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়ার প্রেক্ষাপটে এ আগ্রহ প্রকাশ করে দেশটি

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে নেপালের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুতারোপ করে।

এ সময় নেপালের রাষ্ট্রদূত তাদের বিমান ও পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

প্রস্তাবিত পরিকল্পনাটিকে আঞ্চলিক বিমান যোগযোগ বাড়ানোর একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের কিছু এলাকার সরাসরি যোগাযোগ সহজ হবে।

এছাড়াও আকাশপথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং পর্যটক বাড়াতে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ভাড়া নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ