1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫২ ০ বার সংবাদটি পরেছে

 বরিশাল প্রতিনিধি।। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই সভাপতি ও বিএমপি কমিশনার মোঃ শফিকুল রহমান বাহিনীর বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় বিএমপি কমিশনার অফিসার-ফোর্সের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ফোর্সের পরিপূর্ণ ডিসিপ্লিন মেনে চলারও নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের গর্বিত সদস্য এএসআই (নিরস্ত্র) মোঃ মাহেব হোসেন, এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ ইউসুফ আলী, কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোঃ জয়নাল আবেদীন এবং কনস্টেবল মোঃ জাকারিয়াকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে অবসরোত্তর বিদায় জানানো হয়। সভায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ