1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আ.লীগ ও ছাত্রলীগ নেতাকে বেধড়ক পেটালেন যুবদলের কর্মীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫২ ০ বার সংবাদটি পরেছে

গৌরনদী প্রতিনিধি।।   বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় যুবদলের কর্মীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার ও পৌরসভার কাসেমাবাদ গ্রামে পৃথকভাবে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন – নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল ও পৌরসভা ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন।

আহত আ.লীগ নেতা ফিরোজ মিয়া মুকুল বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পিঙ্গলাকাঠী বাজারে যাই। এসময় আওয়ামী লীগ করে বাজারে আসছেন কেন বলে যুবদলের কয়েকজন নেতা আমাকে মারধর করেন। তাদের মধ্যে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানির ভাই যুবদল কর্মী শাহিন সরদার, ভাতিজা লেকাত ও সোহাগ সরদার ছিলেন। এসময় স্থানীয়দের সহায়তায় আমি পালিয়ে রক্ষা পেয়েছি।

তিনি আরও বলেন, হামলাকারীদের ভয়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।

হামলার বিষয়ে জানতে যুবদল নেতা ফুয়াদ হোসেন এ্যানিকে ফোন দেওয়া হলে সাংবাদিক জানার পর তিনি মোবাইল কেটে দেন।

ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন বলেন, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে বেজহার গ্রামের যুবদল কর্মী নয়ন আমাকে বাসা থেকে ডেকে নেন। বাসা থেকে বের হওয়ার পরই কাসেমাবাদ গ্রামের লাল মিয়া সরদারের ছেলে যুবদল কর্মী হীরা সরদারের নেতৃত্বে নয়ন ও হীরাসহ ৮/১০ জন আমাকে পিটিয়ে আহত করে ফেলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত নয়ন ও হীরার ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোনো তথ্য নেই। তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ