1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উজিরপুরে  খাল দখল করে বহুতল ভবন নির্মাণ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮১ ০ বার সংবাদটি পরেছে

নিজস্ব প্রতিবেদক।।  সরকারের খাল উদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জোরদারের মধ্যেই বরিশালের উজিরপুরে প্রকাশ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট এলাকায় শতবর্ষী ধামুরা–বামরাইল খালের মাঝখানে স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামুরা–শানুহার মহাসড়ক সংলগ্ন ধামুরা–বামরাইল খালের একটি অংশ ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রবাসী সরোয়ার বেপারী। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে খালের স্বাভাবিক প্রবাহ উপেক্ষা করে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, শত শত বছর ধরে এই খালটি শোলক ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালের মাঝখানে স্থাপনা নির্মাণ হলে শুকনো মৌসুমে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈধভাবে জমি ক্রয় করেই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার স্ত্রী বলেন, ‘আমরা মোটা অংকের টাকা দিয়ে জমি কিনেছি, তাই ভবন নির্মাণ করছি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কাপিল বিশ্বাস বলেন, ‘প্রবহমান খালের মধ্যে কোনো অবস্থাতেই স্থাপনা নির্মাণ করা যাবে না। সরকার বর্তমানে খাল সংরক্ষণ ও পুনঃখননে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ