1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উজিরপুরে গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫১ ০ বার সংবাদটি পরেছে

উজিরপুর প্রতিনিধি।। বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকা আগুনের লেলিহান শিখায় গ্রাস করে।

অগ্নিকাণ্ডে জাকিরের স্যানিটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল ও টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রশিদ প্রাথমিকভাবে জানান, এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে। অপর ব্যবসায়ী জাকির বলেন, তার স্যানিটারি দোকানে নগদ দুই লাখ টাকাসহ অর্ধকোটি টাকার বেশি পণ্য ছিল। সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, তার বোট ও ফার্নিচারের দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল, যা আগুনে ধ্বংস হয়ে গেছে।

 

উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং কিছু মালামাল উদ্ধার করা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি; বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

এবিষয়ে  উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ