1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৬ ০ বার সংবাদটি পরেছে

প্রতিবেদক, ঝালকাঠি ।। ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসলে আলিফ নেমে (১৫) নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় গাবখান চ্যানেল থেকে ওই কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।

এর আগে শনিবার দুপুর দেড়টা দিকে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজ হন ওই কিশোর। আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার সেলিম চৌধুরীর ছেলে।


স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়।


সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তার মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিখোঁজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ