1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জামাইয়ের হামলায়  শ্বশুরবাড়ির ৬ সদস্য আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৪ ০ বার সংবাদটি পরেছে

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে চাচা শ্বশুরের পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় অভিযুক্ত জামাই মো. দেলোয়ারকে (৪০) আটক করেছে পুলিশ। গুরুতর আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহতরা হলেন- শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের চাচা শ্বশুরবাড়ির আত্মীয় ও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দেলোয়ারের সঙ্গে চাচা শ্বশুরের পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে বক্তব্য দিলে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হঠাৎ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ও উদ্ধারকারী ইসমাইল গাজী জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই দেলোয়ার ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

 

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত একাই ছয়জনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ