1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠন : আহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৭ ০ বার সংবাদটি পরেছে

ঝালকাঠি সংবাদদাতা // ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে।

৩০মার্চ সোমবার সন্ধ্যয় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী’র সভাপতিত্বে ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: খলিলুর রহমান প্রমুখ।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জামাল হোসেন, মো: খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো: সালাউদ্দিন, মো: গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো: সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো: জাকিরুল হক সরকার, মো: মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো: রুম্মান হোসেন, মো: তৌহিদ খান, মো: মিজানুর রহমান, মো: সাব্বির, মো: মেহেদী হাসান শাওন। প্রয়োজনে এই কমিটির পরিধি আরো বৃদ্ধি এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি এ ধরনের প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্ম নিয়োগ করবো এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং একে অপরের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করবো। এছাড়াও আমরা একে অপরের সহায়ক ভুমিকা পালন করবো। অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ