
নিজস্ব প্রতিবেদক।। বরিশালসহ দেশ-বিদেশের নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দখিনের কথা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে পোর্টালটির কার্যক্রম শুরু হয়।
নতুন এই সংবাদমাধ্যমটির লক্ষ্য হচ্ছে সময়োপযোগী, সত্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থানীয় সংবাদকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
দখিনের কথা কর্তৃপক্ষ জানায়, তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা কোনো আপস করবে না। পাশাপাশি পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে, যাতে করে পোর্টালটি আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।
নতুন এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে পাঠক ও সংবাদকর্মীদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দখিনের কথা পাঠকের আস্থার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Leave a Reply