1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে আপনারা বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক ।। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতন্ত্রের জন্য যিনি অপসহীন লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, যেদিন দেশে জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ আজ যারা আন্দালিব রহমান পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সংবিধানের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মেলানোর কারণে বেগম জিয়াকে অপমান করেছেন কি না তা ভেবে দেখবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দালিব রহমান পার্থর বক্তব্য অনুযায়ী তাদের পক্ষে যেটুক যাবে, সেটুকু তারা মানেন আর যেটুকু তাদের বিপক্ষে সেটা তারা মানবেন না। তাদের কথা অনুযায়ী, কখনো সাংবিধানিক কখনো অসাংবিধানিক। সুতরাং সবটুকই মানতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যদি এ সংবিধানকে মানতে হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো, তখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিল—প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যার্টনি জেনারেল নিয়োগ দেওয়া যাবে না। কোন সংবিধানের বলে তিনি নিয়োগ পেয়েছেন তা জানাতে চাই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৬ আগস্ট ছাত্র-জনতার রায়ের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়। তাহলে এ সংবিধান মানলে বেগম জিয়া কারাগার থেকে বের হতে পারত না।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ