1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৬ ০ বার সংবাদটি পরেছে

বাকেরগঞ্জ প্রতিবেদক।।  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার বোয়ালিয়ার রেইন্টি তলা এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ‘শ্রাবণী পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাস বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। মহাসড়কের বোয়ালিয়া রেইন্টি তলা অতিক্রম করার সময় বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, মোটরসাইকেল ও ইজিবাইক রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, বাসের নিচে একটি মোটরসাইকেল পিষ্ট হয়ে আটকে আছে এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাস্তার পাশের দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। ইজিবাইক ও মোটরসাইকেল আরোহীদের অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাসে থাকা যাত্রীরা অভিযোগ করে বলেন, চালক শুরু থেকেই খুব দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি গতি কমাননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

​বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন,  “বরিশাল-কুয়াকাটা মহাসড়কের এ দুর্ঘটনায়  ৮ থেকে ১০ আহত হয়েছেন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। হাইওয়ের পুলিশ ওখানে আছেন।”

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ