1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৩ ০ বার সংবাদটি পরেছে
নিউজ ডেস্ক।। বরিশালের বাকেরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জীবন নন্দ হালদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত জীবন নন্দ হালদার ওরফে সুমন হালদার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথির বরাতে তিনি আরও বলেন, ২০১২ সালের ২১ আগস্ট বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী (১৩) বরিশালে যায়। এ সময় পরিচয় হয় আসামি জীবন নন্দ হালদারের সঙ্গে। পরে কিশোরীকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার তুহিন বোডিং নামের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে জীবন নন্দ। পরে কিশোরী হোটেল কক্ষ থেকে বাহিরে বের হয়ে কান্না করে। তখন স্থানীয় জীবনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে কিশোরীর মা কুলসুম বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দুজনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন। ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর মডেল থানার এসআই নুরুল আলম তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ১৪ বছর পর মঙ্গলবার রায় ঘোষণা করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ