
নিউজ ডেস্ক // বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামে লঞ্চটি রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় বালুর বস্তার ওপর উঠে যায়। পরে দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।
ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply