1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভোলায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ ০ বার সংবাদটি পরেছে

ভোলা প্রতিনিধি।। ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানা থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় কারখানার মালিকদের মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ আহমেদ বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘খান ফ্লাওয়ার মিল’ থেকে তিন হাজার ৯৭৪ লিটার এবং ‘তৃষ্ণা বেকারি’ থেকে দুই হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। কর্মকর্তারা জানান, খান ফ্লাওয়ার মিলের মালিক জামাল খান কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দুটি পানির ট্যাঙ্ক ও আটটি ড্রামে এই বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছিলেন।

আদালত খান ফ্লাওয়ার মিলের মালিক জামাল খানকে এক লাখ টাকা জরিমানা করেন, যা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযান চলাকালে খান ফ্লাওয়ার মিলের শ্রমিকরা ইট ও বালুর বস্তা দিয়ে শিল্পনগরীর ভেতরে ব্যারিকেড তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় মিল মালিক জামাল খান উপস্থিত সাংবাদিকদের আইনি হয়রানি ও হামলার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জামাল খান দাবি করেন, তিনি ইলিশা অ্যাগ্রোর নামে জেলা প্রশাসনের এক কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে এই ডিজেল এনেছিলেন এবং বিতরণের হিসাবও দিয়েছিলেন। কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের ব্যবসা বা মজুত করার কোনো লাইসেন্স তার নেই।

ম্যাজিস্ট্রেট বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জ্বালানি তেল মজুত করার জন্য কোনো প্রতিষ্ঠানেরই বৈধ কাগজপত্র না থাকায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ