1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // চাঁদাবাজদের ঠেকাতে নবীন বাংলাদেশ কেরানীগঞ্জ চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নবীন ফ্যাশন।

নবীন ফ্যাশন জানায়, চাঁদাবাজদের ঠেকাতে ২০ থেকে ৩৫ বছর বয়সী তৃতীয় লিঙ্গের সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার যোগ্যতা সম্পন্ন সর্বমোট ১০০ জনকে নিয়োগ দেয়া হবে ইনশাআল্লাহ।

বেতন ভাতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হয়, থাকা এবং এক বেলা খাবারসহ মাসিক ১৫০০০ টাকা বেতন ও বাৎসরিক ২টি বোনাস প্রদান করা হবে। সাপ্তাহিক ১দিন ছুটি থাকবে, প্রয়োজনের সাপ্তাহিক ছুটি মাসে একত্রে ৫দিন নেয়া যাবে।

কর্মঘণ্টা সম্পর্কে নবীন ফ্যাশন জানায়, নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরির অবস্থান ঢাকার কেরানীগঞ্জের বেলনায়। সর্বমোট ডিউটি ১০ ঘণ্টা। দুপুরে বিশ্রামের জন্য এক ঘণ্টা এবং প্রতি ওয়াক্তের নামাজের সময় বিরতির মাধ্যমে চাইনিজ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ শিখিয়ে দেওয়া হবে, যা ভবিষ্যতের জন্য জীবন উন্নতির মাধ্যম হতে পারে, ইনশাআল্লাহ।

নবীন ফ্যাশন আরও জানায়, দক্ষতার সাথে কাজ করলে নবীন চায়না কোম্পানি লিমিটেডের চায়না ফ্যাক্টরিতে নেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৮ এপ্রিল যোগাযোগ করুন নবীন বাংলাদেশ চকবাজার শাখা, ১৭ হরনাথ ঘোষ রোড চকবাজার, লালবাগ ঢাকা। 01407019911, শুধুমাত্র চাকরি প্রত্যাশীরাই যোগাযোগ করুন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ