1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেড় দিনের তেল বিক্রি হয় ২ ঘণ্টায় : জ্বালানিমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক ।। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে দাবি করে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নিচ্ছে বলে সংসদে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, যে পরিমাণ তেল দেয়ার কথা দেয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।
 
এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।
 
ইকবাল হাসান মাহমুদ বলেন, সকল বিপণীবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশনা দেয়া আছে। 
 
এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জানান জ্বালানিমন্ত্রী।
 
তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এইটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে। 

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ