
নিজস্ব প্রতিবেদক // চলতি মৌসুমে বরিশাল বিভাগে সূর্যমুখী চাষে এসেছে বড় সাফল্য। ছাড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫৭৭ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৯ হাজার ২৬৮ হেক্টরে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার এই অর্জন শুধু সংখ্যায় নয় কৃষকদের বাড়তি আগ্রহেরও প্রমাণ। অনুকূল আবহাওয়া, কম খরচ এবং ভালো লাভের সম্ভাবনা- সব মিলিয়ে কৃষকরা ঝুঁকছেন এ ফসলের দিকে। বরিশাল অঞ্চলের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সূর্যমুখীর চাষ। এ বছর বিভাগের পটুয়াখালীতে সবচেয়ে বেশি সুর্যমুখী চাষ হয়েছে। এরপর বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায়ও বিস্তীর্ণ জমিতে দেখা মিলছে এই সোনালি ফুলের।
Leave a Reply