1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

২০ মণ ওজনের সেই খটক মাছ মাটি চাপা দিলো প্রশাসন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৮ ০ বার সংবাদটি পরেছে

জেলা প্রতিনিধিঝালকাঠি // ‎ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর) কেটে বিক্রির সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে তা জব্দ করে মাটি চাপা দিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন।

‎বিলুপ্তপ্রায় খটক মাছটি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে জনস্বার্থে মাছটির ওপর হারপিক ঢেলে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে যান।

‎বাগেরহাট বন বিভাগের কর্মকর্তা শাহীন হোসেন জানান, জব্দ করা মাছটি সম্পূর্ণভাবে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

‎মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, বিলুপ্তপ্রায় প্রাণী বিক্রির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালানো হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎উল্লেখ্য, গত ৩১ মার্চ বঙ্গোপসাগর উপকূলে ধরা পড়া প্রায় ২০ মণ ওজনের এই খটক মাছটি প্রথমে কাঁঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে আনা হয়। পরে বিভিন্ন হাত ঘুরে মঠবাড়িয়ায় এনে প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা হয় এবং বেশি দামে খুচরা বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ