জরিমানা পাওয়া ব্যক্তি উপজেলার চরকালেখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু ঘরামী।

মুলাদী প্রতিনিধি // বরিশালের মুলাদী উপজেলায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা পাওয়া ব্যক্তি উপজেলার চরকালেখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু ঘরামী।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, ইউপি সদস্য সুমন ঘরামীর ঘরের সামনে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল এবং তার ভাই বাচ্চু আলমের গরুর খামারে ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। ইউপি সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু আলম ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেছেন। অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply