1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

চালক সংকটে ৪ মাস ধরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, ভোগান্তিতে রোগীরা

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৯ ০ বার সংবাদটি পরেছে

আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি //  বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় টানা চার মাস ধরে বন্ধ রয়েছে জরুরি রোগী পরিবহন সেবা। এতে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যার এই হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। তবে গত বছরের ডিসেম্বর মাসে চালক মো. জব্বার হাওলাদার অসুস্থ হয়ে ছুটিতে যান এবং চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে।

বর্তমানে অ্যাম্বুলেন্সটি ব্যবহার না হওয়ায় একদিকে জরুরি রোগী পরিবহন বন্ধ, অন্যদিকে ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আগে যেখানে সরকারি অ্যাম্বুলেন্সে বরিশাল যেতে খরচ হতো প্রায় ৯৫০ টাকা, এখন বেসরকারি ব্যবস্থায় ২-৩ হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।

ভুক্তভোগীরা জানান, সরকারি সেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি খরচে রোগী পরিবহন করতে হচ্ছে, যা তাদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, নতুন চালক নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হোক। না হলে জরুরি চিকিৎসা সেবায় সংকট আরও বাড়বে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ